বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জ্যোতিষীদের ভবিষৎবানী: কোয়ার্টার ফাইনাল বাংলাদেশই জিতবে!

bd cri tক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে গত কয়েকদিনে চলছে তুমুল ঝড়। চায়ের কাপ থেকে সামাজিক মাধ্যম এমন কোথায়ও নেই যেখানে এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে না।এর ভেতরে ভারতের এক বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে বলতে গেলে হতাশ করেছে বাংলাদেশের সমস্ত মানুষের।
তবে এইর মাঝে স্বয়ং ভারতের জ্যোতিষবীদেরাই বলছে যে কাল বাংলাদেশই জিতবে।চিরন্তন সত্য, বিধাতাই ভবিষ্যত নির্ধারণ করেন। একমাত্র তিনিই বলতে পারেন কাল কী হবে। তবে পৃথিবীতে অনেকেই জ্যোতিষে বিশ্বাস করেন; মানেন ভাগ্যরেখা বলে কিছু আছে। তাদের জন্য সুখবর হলো আগামীকালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ।
এরইমধ্যে শোনা গেছে ভারতীয়রা দুই বিখ্যাত ধর্মগুরুর দ্বারস্থ হয়েছেন খেলার আগাম ফল জানতে।
গুরুরা শিষ্যদের শুনিয়ে দিয়েছেন, ‘ভারত ভালো খেলবে। তবে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।’ এই যখন অবস্থা তখন কথা বলা হয় দেশবরেণ্য জ্যোতিষ ও হস্তরেখাবিদ ড. আনিসুল হকের সাথে। দেশপ্রেমে বলীয়ান এই মানুষটি প্রথমে বাংলাদেশের জয় নিয়ে কোন ভাগ্য পরীক্ষায় যেতে রাজি হননি। তবে পেশাদারীত্বের জায়গা থেকে হিসেব নিকেশ করে জানালেন, জয় এবার টাইগারদের।
আনিসুল হক বলেন, ‘আমি একজন বাংলাদেশি। ভারতের সাথে আমার দল জিতবে এটাই আমার প্রার্থনা। কোন রকম হিসেব নিকেশে আমি যেতে রাজি নই। তারপরও যদি নিরপেক্ষ দৃষ্টিতে জানতে চান তবে জেনে রাখুন জ্যোতিষবিদ্যাও এবার টাইগারদের পক্ষে।
‘বাংলাদেশ’ শব্দটির মান দাঁড়ায় ৫। আর ইন্ডিয়া শব্দটির মান দাঁড়ায় ৩। ৫ কে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় বুধ সংখ্যা। এটি শিশু সংখ্যা নামেও পরিচিত। এই সংখ্যার নিয়তি ভালো। আরেকটি ব্যাপার হলো খেলা হবে ১৯ তারিখ। ১৯ এর ১ আর ৯ যোগ করলে হয় ১০। ১০ কে সমান ভাগে ভাগ করলে পাওয়া যায় ৫।
কোথাও ৩ এর দেখা নেই আপাতত (হা হা হা)! সবদিক বিবেচনা করে তাই মনে হচ্ছে সেমিফাইনালে বাংলাদেশ। আমি মাশরাফিদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা