সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষকের কাছ থেকে সরকারিভাবে আনুষ্ঠানিক বোরো ধান সংগ্রহ শুরু করা হয়েছে।

রোববার (১০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাঈনুল হোসেন ভূঁইয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, জেলা চাতাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বপন, উপজেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি জোবায়ের হায়দার বুলু ও সাধারণ সম্পাদক হেলাল সিকদার প্রমুখ।

এবছর সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে মোট ৫৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে । প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণ প্রতি কৃষককে ১ হাজার ৪০ টাকা করে দেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার জানান, উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ৭৮৩ জন কৃষক থেকে লটারির মাধ্যমে ৫৬৩ জন কৃষক বাছাই করা হয়েছে। চলতি বোরো মৌসুমে প্রতি কৃষক থেকে সর্বোচ্চ ১টন করে ৫৬৩ মেট্রিক টন ধান কেনা হবে ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে মধ্যসত্বভোগী কেউ সুবিধা নিতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী