,

অন্যদের ঘরে থাকতে বলে পার্কে বরিস!

news-image

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে ফিরে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সম্প্রতি পার্কে হাঁটতে দেখা গেছে। অথচ তিনি নিজে সারাদিন মানুষকে ঘরে থাকতে বলছেন।

ডেইলি মিরর জানিয়েছে, ৫৫ বছর বয়সী বরিস শনিবার সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কের কয়েকজন পথচারীর চোখে পড়েন।

এক পথচারীর সঙ্গে বরিস কিছুক্ষণ কথাও বলেন। এ সময় তার কয়েক হাত দূরে একজন মাত্র সঙ্গীকে দেখা যায়। তিনি বডিগার্ড হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকা, ইতালির মতো করোনায় ব্রিটেনও রীতিমতো দিশেহারা। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন।

বরিস আক্রান্ত হন গত ২৭ মার্চ। সুস্থ হওয়ার পর নিজেই জানিয়েছেন, ডাক্তাররা ভেবেছিলেন তিনি হয়তো মারা যাবেন।

বরিস সাধারণ মানুষকে সচেতন করতে শেষ টুইটে লিখেছেন, ‘সুরক্ষিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ছুটিতে সবাই দয়া করে বাড়িতে থাকুন।’

পথচারীদের সঙ্গে ‘স্যুটেড-বুটেড’ বরিসের কপির কাপ হাতে কী কথা হয়েছে, সেটি জানাতে পারেনি মিরর। প্রতিবেদনে বলা হয়েছে, আলাপের সময় পাশের এক নারীকে হাসতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা