শঙ্কামুক্ত মুনতাসীর মামুন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুন এখন ‘শঙ্কামুক্ত’। দুই সপ্তাহ পর গতকাল শনিবার তিনি ঠিকমতো মুখে খাবার খেতে পেরেছেন এবং কথা বলছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে-সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চিকিৎসা ও সেবায় ‘দ্রুত সেরে উঠছেন’ ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন। দুই সপ্তাহ পর আজ তিনি ঠিকমতো মুখে খাবার খেতে পেরেছেন এবং কথা বলছেন। চিকিৎসকরা তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন। ৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। ওই হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ