,

রংপুরে ব্যবসায়ী-ছাত্রসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুরে গত ২৪ ঘন্টায় একই পরিবারের তিনসহ নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির একজন ব্যবসায়ী ও তাঁর দুই ছেলে রয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ৯ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। এরমধ্যে রংপুরে আট ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একজন রয়েছে। এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৮ জনে।

এরা হলেন- রংপুর নগরীর সেনপাড়ার এক নারী (৫২), এক যুবতী (২৪), এক বৃদ্ধ (৯০), এক যুবক (২৪), অপর যুবক (২০), এক পুরুষ (৫১), নগরীর জুম্মাপাড়া এলাকার এক পুরুষ (৫৬), ইসলামবাগ এলাকার এক বৃদ্ধা (৮০) । এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আঠারো বছর বয়সের এক যুবক রয়েছে।

এদিকে সেনপাড়ার করোনা শনাক্ত হওয়া ব্যক্তি নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী। ওই ব্যবসায়ীসহ ও তাঁর রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছে।

আজকের ৮ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৮ জনে। আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৪ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত নয় জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা