,

ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহনের চালক-যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে
দাঁড়িয়ে থেকে যানবাহন চালক ও যাত্রীদের হাতে ইফতার তুলে দিচ্ছে ‘ব্লাড ফর
আশুগঞ্জ’ নামে একটি সংগঠন। প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের
টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে দুই শতাধিক রোজাদারের হাতে ওই সংগঠনের পক্ষে
ইফতার তুলে দেওয়া হয়।

‘ব্লাড ফর আশুগঞ্জ’ নামে সংগঠনটি মূলত স্বেচ্ছায় রক্ত দেওয়ার কাজ করে
প্রায় দুই বছর ধরে। করোনা পরিস্থিতিতে রমজানের শুরু থেকেই তাঁরা ইফতার
বিতরণের কাজটি করছে। এ ছাড়া শুরুতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে থাকা ভবঘুরে ও
ছিন্নমূল মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন এলাকায় জীবাণুনাশক
ছিটানোর কাজ করা হয় তাদের পক্ষ থেকে। তাদের এ উদ্যোগ এলাকায় বেশ প্রশংসাও
কুড়িয়েছে।

সংগঠনের প্রধান সমন্বয়ক হাসান ইমরান জানান, লকডাউনের কারণে দোকানপাট বন্ধ
থাকায় চলার পথে থাকা মানুষগুলো চাইলেও রোজা রেখে ইফতার করার জন্য কিছু
কিনতে পারছেন না। তাদের কথা ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা