শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে অসহায় ও কর্মহীনদের সহায়তায় হাজী মো. আব্দুর রহমানের লাখ টাকা দান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করোনাভাইরাসের কারনে অসহায় ও কর্মহীনদের সহায়তার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্রয়লার ব্যবসায়ী সমিতির অফিস সহায়ক হাজী মো. আব্দুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদানের চেক তুলে দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের কাছে এই টাকা তুলে দেন তিনি।

এসময় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক হাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

হাজী মো. আব্দুর রহমান জানান, খাদ্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে ২০১৭ সালে অবসরে যাই। পরে পেনশনের টাকা দিয়ে হজব্রত পালন করে আসি। কিছু টাকা রেখে দিয়েছিলাম বাড়ি করার আসায়। কিন্তু দেশের এই দুর্যোগময় সময়ে চিন্তা করে দেখলাম এখনই এই টাকা কাজে লাগানো দরকার। তাই বাড়ি করার জন্য রাখা হালাল এক লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দিয়েছি। এই টাকা অসহায় ও কর্মহীন মানুষের সহায়তার জন্য বন্টন করা হোক।

উপজেলা প্রবীন আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান জানান, আব্দুর রহমান বর্তমানে আশুগঞ্জে ব্রয়লার ব্যবসায়ী সমিতির অফিস সহায়ক হিসেবে কাজ করছেন। তার বাড়ি জেলার নবীনগর উপজেলার জিনদপুর এলাকায়। করোনাভাইরাসের কারনে মানুষের অসহায় অবস্থা দেখে সে এক লাখ টাকা অনুদান হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার জানা, আব্দুর রহমান নিজে উপস্থিত হয়ে উপজেলা ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদানের চেক তুলে দিয়েছেন। এবং এই টাকা অসহায় মানুষের সহায়তার জন্য ব্যবহার করতে বলেছেন। নিজের বাড়ি বানানোর জন্য রাখা পেনশনের টাকা অনুদান বিষয়টি একটি ব্যতিক্রম উদাহরণ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ