,

আফ্রিকাতে ৪৩৬টি মসজিদ ধ্বংস

nbf4epa9আন্তর্জাতিক ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক(কার) দেশটিতে গত কয়েক মাসের জাতিগত সহিংসতায় ৪৩৬টি মসজিদের প্রায় সবক‘টি ধ্বংস হয়েছে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

নিরাপত্তা পরিষদের প্রতিনিধি হিসেবে গত সপ্তাহে কার সফর শেষে এ মন্তব্য করেছেন জাতিসংঘ দূত। ইউরোপীয় ইউনিয়ন এবং ফরাসি বাহিনী দেশটি ছেড়ে আসার পর সেখানে সম্ভাব্য নিরাপত্তাজনিত শূণ্যতা তৈরি হওয়ারও আশঙ্কা ব্যক্ত করেছেন সামান্থা।

সামান্থা পাওয়ার বলেছেন, কারে ৪১৭টি মসজিদের প্রায় সবক’টি ধ্বংস করেছে দেশটির খ্রিস্টানরা। রাজধানী বানগুয়ি সফর করার পর তিনি সেখানকার মুসলিম জনগোষ্ঠীকে ‘ভয়ার্ত জনগণ’ হিসেবেও উল্লেখ করেছেন।

ওই মার্কিন রাষ্ট্রদূত আরো জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়টি এতটা আতঙ্কিত যে তাদের নারীরা প্রসবের জন্য হাসপাতালে যাওয়ারও সাহস পাচ্ছে না। তারা নিজেদের বাড়িতেই সন্তান প্রসব করছে।

২০১৩ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় দেশটিতে কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়েছে আরো সাড়ে চার লাখ মানুষ। এদের বেশিরভাগই মুসলিম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ