মেসিরা কারোনামুক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া লা লিগা ফের মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যার প্রথম ধাপে ক্লাবগুলোতে খেলোয়াড়রা যোগ দিয়েই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বার্সেলোনা ভক্তদের জন্য সুখের খবর- লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের কারো করোনা ধরা পড়েনি।

বুধবার জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা গ্রহণ করা হয় খেলোয়াড়দের। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বার্সার সব খেলোয়াড়ই সবুজ সংকেত পেয়েছেন। তাদের কারো করোনা পরীক্ষার ফল পজিটিভ আসেনি।

ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে বার্সার খেলোয়াড়রা শুক্রবার থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবেন। পুরো দমে অনুশীলনে ফিরতে মোট চারটি ধাপ পার করতে হবে স্পেনের খেলোয়াড়দের।

বার্সায় কেবল মাত্র উসমানে দেম্বেলের করোনা পরীক্ষা বাকি। চোটের কারণে এখনো ক্লাবে যোগ দেননি তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ