বৃদ্ধা মাকে জীবন্ত পুঁতে রাখল ছেলে

news-image

অনলাইন ডেস্ক : ৭৯ বছরের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে জীবন্ত পুঁতে রেখেছিলেন তার নিজের ছেলে। কিন্তু গর্তে তিনদিন থাকার পরেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পরে তাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চীনের শানকি প্রদেশে। এ ঘটনার পর বৃদ্ধার ছেলে মাও’কে আটক করেছে পুলিশ।

এই বৃদ্ধার নিখোঁজ হওয়ার খবরটি উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশ পুলিশের কাছে জানান তার ছেলের বউ। পরে মঙ্গলবার পুলিশ তাকে জীবন্ত উদ্ধার করে। তাকে হত্যাচেষ্টার অভিযোগে তার ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে শানকি প্রদেশের জিংবিয়ান কাউন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামের ওই বৃদ্ধার নিখোঁজের খবর পায়। তার পুত্রবধূ পুলিশে এই খবর দেন।

তিনি জানান, রোববার রাত ৮টার দিকে তার ছেলে ওয়াংকে নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পুলিশ দ্রুতই মাওকে তলব করে। তারপর ওই বৃদ্ধার ছেলেই মাকে জীবন্ত পুঁতে ফেলার কথা স্বীকার করে।

মাওর কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা নারীকে জীবন্ত উদ্ধার করে পুলিশ। অলৌকিকভাবে পক্ষাঘাতগ্রস্ত ওই নারী তিনদিন ধরে কোনও খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ