,

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনোয়ার

news-image

রংপুর ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জীবন বাঁজি রেখে একাত্তরে যুদ্ধ করেছেন। স্বাধীনতার পরও দেশ গড়ার যুদ্ধে লড়েছেন। এখন লড়ছেন নিজের জীবন বাঁচানোর যুদ্ধে। তিনি হলেন রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বর্তমানে রংপুর জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজ করেছেন এলাকার উন্নয়নে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পীরগাছা উপজেলা আওয়ামীলীগকে সংগঠিত করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সহকারী কমান্ডার (প্রকল্প ও সমবায়) এর দায়িত্বে রয়েছেন।

গত ২ মে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তিনি। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসার জন্য অর্থাভাবে মুত্যুে প্রহর গুনতে হচ্ছে লড়াকু এই মানুষটিকে। হাসপাতালের কেবিনে শয্যায় থাকা দুইবারের স্বর্ণপদক জয়ী এই চেয়ারম্যান এখন চোখ খুললে অন্ধকার দেখছেন। বাঁচার আকুতি থেকে তাঁর দু’চোখ বয়ে ঝড়ছে অশ্রু।

সারাজীবন মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। নিজের জন্য কিছুই করেননি। মানুষের ভালবাসাই ছিলো তার বড় সম্পদ। শিক্ষানুরাগী এই মানুষটি নিজ উদ্যোগে গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছেন। শিক্ষার প্রসারে বহু জমি দান করেছেন। করোনা মহামারির শুরুর দিক থেকে গ্রামের মানুষকে সচেতন করেছেন। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। দিয়েছেন নিজের সামর্থ্য থেকে খাদ্য সহায়তা।

অথচ আজ তাঁর চিকিৎসার জন্য অন্যের আর্থিক সহায়তার প্রয়োজন। জীবন যুদ্ধে বড়ই অসহায় সময় কাটছে তাঁর। প্রতিদিন চিকিৎসা বাবদ প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গুনতে হচ্ছে। নিজের যা ছিল, সবই শেষ। এখন ভরসা অন্যের সহযোগিতার।

আনোয়ার হোসেনকে বাঁচাতে এখন আর্থিক সহায়তা দরকার বলে জানান তার ছেলে মাজহারুল সোহাগ। তিনি বলেন, সারাজীবন আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন। মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। যুদ্ধ করেছেন দেশ ও মানুষের জন্য। কিন্তু আজ এই দুর্দিনে তাঁর পাশে কেউ নেই। এই মানুষটি যখন থাকবে না তখন শুভাকাঙ্ক্ষীরা এসে দীর্ঘশ্বাস ছেড়ে বলবে আনোয়ার হোসেন খুব ভালো ছিলেন। আমি সেই সব শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, আমার বাবার শেষ সময়ে তাঁর কাছে গিয়ে একটিবারের জন্য যদি বলেন আমরা আছি আপনার পাশে। হয়তো মানুষটি শেষ সময়ে শান্তি পাবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা