বায়তুল মোকাররম মার্কেটও খুলবে না

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের আগে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বায়তুল মোকাররম ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সমিতির সদস্য ও বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান।

তিনি বলেন, শুধু জুয়েলারি নয়, বায়তুল মোকারমের পুরো মার্কেট বন্ধেরও সিদ্ধান্ত হয়েছে। দেশের সব মার্কেটে আমাদের জুয়েলারি দোকান বন্ধের পাশাপশি আমরা চেষ্টা করছি যাতে মার্কেটগুলোও বন্ধ থাকে।

‘আমরা চাইবো মার্কেট কমিটি যেন স্বাস্থ্য ঝুকির কথা চিন্তা করে আরও কিছুদিন মার্কেটগুলো বন্ধ রাখেন। এছাড়া আরো ছোট ছোট অনেক মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

এনামুল হক খান বলেন, সরকার আমাদের দোকান খোলার অনুমতি দিলেও আমাদের শ্রমিকরা রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তারা আসতে পারবেন না। তার উপর তারা কি নিয়ে আসে আমরা জানিনা। সুতরাং স্বাস্থ্য ঝুকির কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদের আগে আমরা দোকান খুলবো না। তাই যতক্ষণ পর্যন্ত আমরা স্বাস্থ্য ঝুকি রয়েছে বলে মনে করবো ততক্ষণ পর্যন্ত দোকনা বন্ধ রাখবো।

এর আগে যমুনা ফিইচার পার্ক, বসুন্ধরা শপিংমলও খুলবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে। তবে নিউমার্কেট খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে ৯ মে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ