ব্রাহ্মণবাড়িয়ার সব বিপণী বিতান ঈদে বন্ধ থাকছে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জনস্বাস্থ্য বিবেচনায় ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় বিপিণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর ফলে ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোনো বিপণী বিতান খুলবে না। যদিও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গত ২৫ মার্চ থেকেই জেলার সব বিপণী বিতান বন্ধ রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যেই আগামী ১০ মে থেকে সারাদেশের বিপণী বিতানগুলো খুলে দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। মূলত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের কেনাকাটার সুবিধার্থে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিপণী বিতানগুলো স্বাস্থ্য বিধি মেনে খোলার ব্যপারে ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এতে জেলা শহরের বিপিণী বিতানগুলোর ব্যবসায়ী নেতৃবৃন্দদের ডাকা হয়। এ বৈঠকে সর্বসম্মতিক্রমে সব বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে শহরের সিটি সেন্টার, এফ.এ টাওয়ার, পৌর আধুনিক সুপার মার্কেট, আশিক প্লাজা ও হকার্স মার্কেটসহ ছোট-বড় শপিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডের সিটি সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুজ্জামান আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, বিপণী বিতান খোলার বিষয়য়ে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। এতে বিভিন্ন বিপণী বিতানের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সরকারিভাবে ১০ মে থেকে মার্কেট খোলা রাখার কথা বলা হলেও আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমরা সব বিপণী বিতানের নেতৃবৃন্দরা এ সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া এখন বিপণী বিতান খুললেও মানুষজন আসবে কি না সেটি নিয়ে শঙ্কা রয়েছে। সবমিলিয়ে বিপণী বিতান খুললে আমাদের লোকসানই হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রবাসীসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন। এদের মধ্যে দুইজন রোগী মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ