সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন ইউটিউবে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : করোনভাইরাসের প্রকোপে এমনিতেই ঘরবন্দী পুরো দেশের মানুষ। এই সময়েই সবাইকে বিনোদন দিতে ক্রিকেটার তামিম হয়ে গেলেন উপস্থাপক তামিম। প্রায়ই সতীর্থদের সঙ্গে লাইভে এসে জমজমাট আড্ডা দিচ্ছেন তিনি। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম মাতানোর পর এবার ইউটিউবেও সক্রিয় হচ্ছেন দেশসেরা ওপেনার। নিজ নামেই ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

তামিমের ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করে সোমবার (৪ মে)। এদিন রাতেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম। সেখানেই জানান ইউটিউব চ্যানেলের কথা।

এর মধ্যেই আগামীকাল (৮ই মে) রাত দশটায় তামিমের শোতে আসছেন দুই পেস তারকা রুবেল হোসেন আর তাসকিন আহমেদ। তামিম ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, ওই শো নাকি বেশ মারকাটারি হবে। রুবেল-তাসকিন নাকি তুমুল ঝগড়া শুরু করতে পারেন। এরপর লিটন-সৌম্যকে একসঙ্গে আনা হবে- কারণ এই দুজনেই কথা কম বলেন। এর মাঝে দেশের সাবেক তিনজন ক্রিকেটারকে এনে তাদের পুরনো দিনের অভিজ্ঞতা শোনার ঘোষণাও দিয়েছেন তামিম।

মাশরাফির আগে জাতীয় দলের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে লাইভ আড্ডা দেন তামিম ইকবাল। এখন পর্যন্ত এই তিনটি আড্ডার ভিডিও তামিম ইকবালের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। মূলত ভক্ত-সমর্থকদের সঙ্গে নিজের বিভিন্ন ভিডিও শেয়ারের মাধ্যমে আরো কাছে আসতেই এই ইউটিউব চ্যানেল খুলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী