বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিওনেল মেসি দীর্ঘ ২ মাস পর প্রকাশ্যে

news-image

স্পোর্টস ডেস্ক : সাধারণত লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ এক সঙ্গেই অনুশীলনে আসেন। কখনও মেসি আবার কখনও সুয়ারেজ নিজ নিজ গাড়িতে একে অপরকে লিফট দেন। তবে বুধবার চিত্রটা ছিল ভিন্ন। প্রায় দুই মাস পর প্রাণ ফিরেছে স্প্যানিশ ফুটবলের। স্বেচ্ছায় গৃহবন্দি থাকার পর অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকারা।

৭ মার্চ লা লিগার ম্যাচে রিয়াল সোসিওদাদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে ০-১ এ জয় পায় কাতালানরা। সবশেষ ১৩ মার্চ অনুশীলন করেছিল মেসি নেতৃত্বাধীন দলটি প্রায় দুই মাস পর অনুশীলনের মাঠ সিওট্যাট এসপোর্টিভা জোয়ান গাম্পারে যোগ দিয়েছেন খেলোয়াড়রা।

বার্সেলোনার ক্যাসেলডিফলেসে পরিবারসহ স্বেচ্ছায় গৃহবন্দী ছিলেন মেসি। এদিন নিজেই গাড়ি চালিয়ে অনুশীলনে যোগ দিলেন।

সবার আগে সার্জিও রাবার্তো, ইভান রাকিটিচ, ক্লেমন্ট লেঙ্গলেট, মার্ক- আন্দ্রে টের স্টেগেন প্রবেশ করেন। দ্বিতীয় ধাপে ফ্রাঙ্কি ডি জঙ্গ, নেলসন সেমেডো, আর্থুর মেলো ও মার্টিন বার্থওয়েটকে দেখা যায়। কমপ্লেক্সে উপস্থিত হতে দেখা যায় লুইস সুয়ারেজ, আঁতোয়া গ্রিজমানদেরও। সবাইকে দেখা যায় মুখে মাস্ক দেয়া অবস্থায়। এসময় তাদের হাতে গ্লাভসও ছিল।

খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা টেস্ট করার পর শুরু হবে একক অনুশীলন। এরপর ছোট ছোট দলে ভাগ করে পুরোদমে ঘাম-ঝড়াবে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
স্থগিত হওয়া লিগ আগামী জুনের মধ্যে ফেরাতে চায় লিগ কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল