,

করোনার মৃত্যুর মিছিলে আরেক এএসআই

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস যুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য। আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট ছয়জন পুলিশ সদস্য মারা গেল।

মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম শ্রী রঘুনাথ রায়। তিনি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে এএসআই পদে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মিডিয়া মো.সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা যুদ্ধে জীবন দিয়েছেন ডিএমপির পিওএম বিভাগের এএসআই রঘুনাথ রায়।’

পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, শ্রী রঘুনাথ রায়ের (৪৮) করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

জীবন উৎসর্গকারী এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় শ্রী রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে সদর দপ্তর সূত্র।

উল্লেখ্য, এ নিয়ে চলমান করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ছয়জন গর্বিত সদস্য দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আত্মোৎসর্গ করলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা