,

ওবামাকে পাঠানো পার্সেলে সায়ানাইড!

white-house-security_wertআন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে পাঠানো একটি চিঠির খামে সায়ানাইড মাখা রয়েছে বলে পরীক্ষায় ধরা পড়েছে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ ও মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী মার্কিন সিক্রেট সার্ভিস।

হোয়াইট হাউজের বাইরে একটি চিঠি বাছাই ও পরীক্ষা করার কেন্দ্রে এ খাম পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আরো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সায়ানাইড মাখা চিঠিটিকে অন্য আরেকটি পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কথাও এতে জানান হয়।

অবশ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠিটি লেখা হয়েছিল কিনা বা কিসের ভিত্তিতে এ চিঠিকে সন্দেহ করে প্রথম পরীক্ষা চালানো হয়েছিল সে সব বিষয়ে কিছুই জানায় নি মার্কিন সিক্রেট সার্ভিস। বিবৃতিতে বলা হয়, এ বিষয় তদন্ত চলছে এবং জানানোর মতো অতিরিক্ত কোনো তথ্য সিক্রেট সার্ভিসের নেই।

আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর কয়েক দফা অ্যানথ্রাক্সমাখা চিঠি হোয়াইট হাউজসহ মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো হয়েছে। সে থেকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে হোয়াইট হাউজের চিঠি বাইরে দূরবর্তী একটি এলাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ