,

অনলাইন পণ্য ডেলিভারিতে বাধা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ সামনে রেখে লকডাউনের মধ্যেও যেকোনো অনলাইন পণ্য ডেলিভারির বাধা তুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে পণ্য ডেলিভারির সময়ও বাড়ানো হয়েছে ছয় ঘণ্টা।

মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার ছাড়াও পোশাক, ইলেকট্রনিক্স, বই এবং প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও ডেলিভারি সকাল ছয়টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলতে পারবে। এর আগে, সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালু ছিল।

এই সুবিধা পাওয়ার জন্য অনলাইন প্রতিষ্ঠানগুলোকে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাবের সদস্য হতে হবে। পণ্য পরিবহনের জন্য সরকার প্রদত্ত প্রত্যয়নপত্র ও স্টিকার সংগ্রহ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ইতোমধ্যে ই-ক্যাবের পক্ষ থেকে স্টিকার ও প্রত্যয়নপত্র দেওয়া শুরু হয়েছে। সংগঠনটির সাপোর্ট সেন্টার থেকে অফিস চলাকালে এই স্টিকার সংগ্রহ করা যাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি ইতোমধ্যেই সকল বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা