শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি উদ্বোধন করেন । নাসিরনগর খাদ্য গুদামের সামনে ফিতা কেটে লটারীতে বিজয়ী নাসিরনগর সদরের নাসিরপুর গ্রামের কৃষক জিতু মিয়ার কাছ থেকে ২ হাজার কেজি বোরো ধান গ্রহণের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন করা হয়।

এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের সুবিধা দিতে সরকার স্থানীয় বাজার দরেরথেকে বেশী মূল্যে ধান ক্রয় করছে।কৃষকরা সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করবে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সুলাইমান মিয়া,খাদ্য পরিদর্শক মোঃ ফকরুদ্দিনসহ ও কৃষক সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তিনি খাদ্য গুদাম পরিদর্শন করেন।

এবার অভ্যন্তরীণ চলতি বোরো মৌসুমে নাসিরনগর উপজেলায় ২ হাজার ২২৫ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা