,

আশুগঞ্জে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. আনন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) রাতে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আকবর বাড়ির তোফাজ্জল ভান্ডারী (পাডা ফকির) এর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনন মিয়া জেলা শহরের উলচাপাড়া এলাকার মকসুদ মিয়ার ছেলে। সে পেশায় একজন কৃষক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, গত ২ মে শনিবার সকালে জেলা শহরের নিজ বাড়ি থেকে বের হয়ে আসেন আনন মিয়া। পরে এদিনই রাতে তার পীর ভাই তোফাজ্জল ভান্ডারী (পাডা ফকির) এর বাড়িতে আসেন সে। পরদিন রোববার দিবাগত রাতে খাবার খাওয়ার পর তিনি সেই বাড়িতেই রাতে ঘুমাতে যান। পরে রাত ১ টার সময় সে অসুস্থ হয়ে প্রচন্ড বমি করতে থাকেন। সাথে বুকে ব্যাথা অনুভব করেন। এসময় তোফাজ্জল ভান্ডারী ও এলাই মিয়া তাকে ডাক্তারের কাছেও নেননি। পরে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাতে কিংবা সকালেও তারা কাউকে বিষয়টি বলেন নি। বিকালে এলাকাবাসী জানতে পেরে পুলিশকে জানান। রাতে পুলিশ তোফাজ্জল ভান্ডারী (পাডা ফকির) এর বাড়িতে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে মো. যুবায়ের মিয়া জানান, আমার বাবা ২ মে বাড়ি থেকে বের হয়ে আসেন। আজ দুপুরে বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা ছুটে আসি। আমার বাবার মৃত্যুর বিষয়ে মামলা করব কিনা তা পরিবারের লোকজনের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, নিহতের মৃত্যুর বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মত্যুর সঠিক কারন জানা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা