,

লাদেনের চিকিৎসকের আইনজীবীকে গুলি করে হত্যা

samiullah+afridiআন্তর্জাতিক ডেস্ক : ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী এক পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির সাবেক আইনজীবীকে খুন করেছে বন্দুকধারীরা।

মঙ্গলবার বাড়ি ফেরার পথে পেশোয়ারে গাড়িতে থাকা সামিউল্লাহ আফ্রিদিকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা। পরে তিনি মারা যান।

জঙ্গিদের হুমকির মুখে ২০১৩ সালে সামিউল্লাহ পাকিস্তান থেকে পালিয়েছিলেন। পরে গত বছর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি জানিয়েছিলেন, তিনি ওই চিকিৎসকের আইনজীবী হিসেবে আর কাজ করছেন না। তালেবানের অন্তত দুটি দলছুট গোষ্ঠি সামিউল্লাহকে হত্যার দাবী জানিয়েছে।

আল কায়েদা প্রধান লাদেনকে পাকিস্তানের যে এলাকায় পাওয়া গেছে এবোটাবাদের সেই এলাকায় একটি ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনা করেছিলেন এই চিকিৎসক। ওই এলাকার বাসিন্দাদের ডিএনএ নমুনা সংগ্রহের উদ্দেশ্যে ওই ভুয়া কর্মসূচিটি চালানো হয়েছিল।

ইসলামাবাদের অনুমতি ছাড়াই লাদেনকে ধরতে এবোটাবাদে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। অনেকেই মনে করেন, বিন লাদেনকে খোঁজার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহযোগিতার কারণেই শাকিলকে ওই শাস্তি দেয়া হয়েছে। এই মামলায় সাকিলের হয়ে আইনজীবী হিসেবে কাজ করছিলেন সামিউল্লাহ।

হুমকির মুখে কয়েক মাসের জন্য পাকিস্তান ছেড়ে যাওয়ার পর এক বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ