করোনার ওষুধ ‘রেমডেসিভি’ চলতি সপ্তাহেই বাজারে আসছে

news-image

ডেস্ক রিপোর্ট : করোনার চিকিৎসায় এন্টি ভাইরাল ওষুধ রেমডেসিভির চলতি সপ্তাহেই বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি গিলিয়েড সায়েন্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডে। ওষুধটি গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনা চিকিৎসায় জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে। খবর- নিউ ইয়র্ক পোস্ট

রোববার এক ঘোষণায় ওষুধ প্রস্তুতকারী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা এই সপ্তাহেই করোনা সংক্রমিত রোগীদের কাছে ওষুধটি পৌঁছে দিতে চাই।

ও’ডে বলেন, কোম্পানি প্রথম পদক্ষেপ হিসেবে এই মুহূর্তে প্রায় ১৫ লাখ রেমডেসিভিরের ভায়াল সরকারকে দান হিসেবে উৎপাদন করছে।সরকার প্রয়োজন অনুযায়ী সরবরাহ করবে।

তিনি আরো বলেন, ‘মানুষ কী রকম পরিস্থিতির মধ্যে আছে তা আমরা অনুধাবন করতে পারছি বলেই এই কাজ করছি। মানুষের এখন ওষুধ দরকার। আর আমরা নিশ্চিত করতে চাই যে এই রোগীদের যেন ওষুধ সঠিক উপায়ে দেওয়া হয়।’

ওষুধের দাম নির্ধারণ করা মার্কিন সংস্থা দ্য ইন্সিটিউট ফর ক্লিনিক্যাল ইকোনোমিক রিভিউ রেমডেসিভিরের ১০ দিনের কোর্সের দাম ১০ ডলার নির্ধারণ করে দিয়েছে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের ওপর ভিত্তি করে এর দাম সাড়ে চার হাজার ডলার পর্যন্ত হতে পারে।

এদিকে বিসিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলিয়েড দ্রুতই বিশ্বব্যাপী রোগীদের চাহিদায় এর উৎপাদন ব্যাপক হারে করবে। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবরের মধ্যে ৫ লাখ চিকিৎসা কোর্স উৎপাদন করবে। এ বছরের ডিসেম্বরের মধ্যে ১০ লাখ কোর্স উৎপাদন করবে। এ ছাড়া ২০২১ সালে এর চাহিদা অনুযায়ী লাখ লাখ কোর্স উৎপাদন করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ