,

করোনা মোকাবিলায় ২ হাজার চিকিৎসক নিয়োগ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ দেয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ তাদের নিয়োগ দিয়ে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগ থেকে করা পদায়নের ভিত্তিতে আগামী ১২ মে তাদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ সাময়িক নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দুই হাজার চিকিৎসককে নিয়োগে গত ৩০ এপ্রিল সুপারিশ করে পিএসসি।

৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা