,

করোনা সংকট মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে : লায়ন ফিরোজুর রহমান ওলিও

news-image

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও কর্তৃক ৩০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচীতে গতকাল সোমবার সদর উপজেলার নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ১৫ টি ওয়ার্ডের অসহায় দুস্তদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

লায়ন ফিরোজুর রহমান ওলিও প্রতিটি ওয়ার্ডে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময়ে তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটকালীন সময়ে পরিস্থিতি মোকাবেলায় গভীর আন্তরিকভাবে কাজ করছেন। এসময়ে দেশের মানুষ কেউ জন্য খাদ্যাভাবে কষ্ট না পায় সে ব্যাপারে সরকারী বেসরকারী ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। সরকারী বেসরকারী পর্যায়ে কার্যক্রম চলছে। তিনি বলেন, মানুষের বিপদেই মানুষ কাজে আসে।

আমার ব্যক্তিগত তরফ থেকে সদর উপজেলায় কেই যেন কষ্টে না থাকে সেব্যাপারে চেষ্টা করছি। প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে এ খাদ্য বিতরণ কার্যক্রম চলবে। তিনি সমাজের সামর্থবানদের এই সংকটকালীন সময়ে দুস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

এসময়ে অন্যন্যের মধ্যে সঙ্গে ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব আবুল খায়ের জসীম উদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান এলাকাবাসীকে করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা