,

রংপুরে নার্স, কয়েদীসহ করোনায় আক্রান্ত ১৬ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, রোগী, কয়েদীসহ নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন, রংপুর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের কর্মচারী (২০), গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন নীলফামারী সদরের জুম্মাপাড়ার এক রোগী (৪০), রংপুর নগরীর কেল্লাবন্দের রমেক হাসপাতালের স্টাফ নার্স (২৭), ধাপ চিকলীভাটার রমেক হাসপাতালের অপর স্টাফ নার্স (৪২), রংপুর জেলখানার প্রিজন সেলের কয়েদী (৮০), নগরীর মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কর্মরত ৬ জন, নগরীর কামারপাড়া তাবলীগ মসজিদের এক পুরুষ (৩৩), সদর উপজেলার পাগলাপীরে এক নারী (৩০) ও লালমনিরহাট পাটগ্রামের এক নারী (৩৮)।

সোমবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এ ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা