,

মনোবল হারালে চলবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পতিরোধে সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি যদি কঠোরভাবে মেনে না চলি, তা হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে। সবাইকে সতর্ক থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে। কেউ আতঙ্কিত হবেন না। কেননা আমাদের দুর্বলতার কারণে সংক্রমণের বিস্তার ঘটবে।’

ওবায়দুল কাদের সোমবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে এসব বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারসহ পুরো জাতি করোনা সংকটের সম্মুখ যোদ্ধাদের পাশে আছেন। তাদের কোনো অবস্থায় মনোবল হারালে চলবে না।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে যে ত্রাণ বিতরণ করছে তার তালিকা তৈরি করে দলীয় প্রধানের কাছে পাঠাতে হবে।

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজও চলমান।

তিনি বলেন, ইতিমধ্য পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। পদ্মা সেতু এখন ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান। মূল সেতুর কাজ ৮৭ শতাংশ, নদীশাসনের কাজ ৭১ শতাংশ এবং সার্বিক অগ্রগতি হয়েছে ৭৯ শতাংশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজও চলমান। এরই মধ্যে ১৬৯০ মিটার খনন কাজ শেষ হয়েছে। সার্বিক অগ্রগতি ৫৩ দশমিক ৫ শতাংশ।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক এক জরিপে এসেছে বিশ্বের ৬৬টি উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ নবম স্থানে। পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান সন্তোষজনক। বর্তমানে ৮০ ভাগ ধান কাটার কাজ শেষ হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা সারাদেশে ধান কাটায় অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা