সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নব দম্পতিকে যেভাবে অভিনন্দন জানালো পুলিশ!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউনের সময়সীমা কয়েকদফা বাড়ানো হয়েছে। চলমান এই লকডাউনের মধ্যে অতিথি সমাগম না করে ঘরের মধ্যেই বিয়ে সেরেছেন ভারতের মহারাষ্ট্রের এক দম্পতি।

তবে লোক সমাগম না করে, সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিয়ে করায় স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বাহবা পেয়ছেন এই দম্পতি। নতুন জীবন শুরু করতে যাওয়া এই দম্পতিকে পুলিশের শুভকামনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দুই মিনিটের এই ভিডিওতে দেখা যায়, বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে এক দম্পতি। তাদের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে প্রথমে এক কর্মকর্তা শুভকামনা জানান। এর পর মাউথ স্পিকারে গান বাজিয়ে এবং করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানান।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৩১৫ জনের।

ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে প্রায় ১৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী