সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে

news-image

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : করোনাভাইরাসে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনার অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা চাপিতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি টিপু ভুইয়া বলেন, শারমিন সুলতানার অবস্থার অবনতি হলে রোববার রাত ২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন গত মঙ্গলবার ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হুমায়ুন কবির খোকন মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হলে তাদের করোনা পজেটিভ আসে। এরপর থেকে তারা রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী