,

দেশে করোনায় দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনাভাইরাসের মহামারীর মধ্যে এ নিয়ে দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হলো।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ড. মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।

হাসপাতালের মুখপাত্র অধ্যাপক ড. মো. এহতেশামুল হক জানিয়েছেন, দুদিন ধরে তার জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ ছিল। রোববার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ পজিটিভ আসে।

এর আগে, গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা