,

বেসরকারি মেডিকেল স্বাস্থ্যকর্মীদের বোনাস দেবে না, কাটবে বেতনও

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যে আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে এবার রোজার ঈদে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের উৎসব ভাতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

গত ২ এপ্রিল বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকদের ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস মহামারি চলাকালে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতাল গভীর সঙ্কটের সম্মুখীন হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সংগঠনের সদস্যভুক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের উৎসব বোনাস প্রদান করা হবে না।’

বিপিএমসিএ বলছে, এপ্রিল মাসে তারা অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের ৬০ শতাংশ বেতন দেবে। তবে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের শতভাগ বেতন দেওয়া হবে।

এ ছাড়া যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী হাসপাতালে ২৪ ঘণ্টা কাজ করছেন, তাদের শতভাগ বেতন দেওয়া হবে। কলেজ স্টাফদের মধ্যে যারা অনুপস্থিত, তারা পাবেন ৬০ শতাংশ বেতন।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডিএমডি ডা. এম এ মুবিন খান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতেই সকলের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে। তবে প্রণোদনা পাওয়া গেলে আমরা এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা