সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল রোববার রাতেই তাকে কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মুগদা হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু আজ সোমবার দুপুরে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ তার আরও কিছু পরীক্ষা করা হবে।’

অধ্যাপকের করোনার উপসর্গ কিছুটা ছিল জানিয়ে ডা. মনিলাল আইচ লিটু বলেন, ‘তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একবার তার করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট এসেছে। তবুও তাকে আমরা আলাদাই রেখেছিলাম। এখন তিনি আইসিইউতে আছেন।’

এর আগে রোববার বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন বলে নিজেই জানান অধ্যাপক মুনতাসীর মামুন। কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন, তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

সে সময় অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী