,

জুনেই বাজেট ঘোষণা করা হবে : বিজ্ঞপ্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : জুন মাসেই ২০২০-২১ সালের বাজেট ঘোষণা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসছে জুন মাসে সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।’

এতে আরো বলা হয়, বাজেট প্রণয়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। বাজেট প্রণয়নের আগে অংশীজনেরা এখানে মতামত প্রদান করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত প্রদান করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশ বা বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট প্রণয়নের ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে।

অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) এবারের বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে এবং যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা পড়তে ও ডাউনলোড করতে পারবে বলে তারা জানায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা