রংপুরে রাজমিস্ত্রি এনতাজ হত্যা মামলায় এক নারীসহ গ্রেফতার ৩

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের শেখপাড়ার একটি ভুট্টা খেত থেকে উদ্ধার হওয়া রাজমিস্ত্রির ঠিকাদার এনতাজ আলী হত্যাকান্ডের ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। নারী ঘটিত বিষয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর শেখপাড়ার তমির উদ্দিন শুটকির ছেলে শাহ জামাল, রবাটসনগঞ্জ মÐলপাড়ার আবুল হোসেন ও সাতমাথা রেলগেটের সাইদুল ইসলামের স্ত্রী মনজিলা বেগম।

আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান।

তিনি জানায়, গত শুক্রবার সকালে শেখপাড়ার একটি ভুট্টা খেত থেকে বৃদ্ধ এনতাজ আলীর লাশ উদ্ধার করা হয়। এরপরই ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে হত্যাকান্ডে জড়িত সন্দেহে এনতাজ আলীর সহযোগি শাহ্জামালকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি আবুল হোসেন ও মনজিলা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে। এসময় আসামি যে মোটরসাইকেলটি চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিল সেটি এবং মাটির নিচে পুতে রাখা নিহতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি বলেন, মোবাইল ট্রাকিং ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। শাহ জামাল ও আবুল হোসেন নিহত এনতাজ রাজমিস্ত্রির সহযোগি ছিলেন। গ্রেফতার মনজিলা বেগম নামের ওই নারীর মাধ্যমে একটি নারী ঘটিত বিষয় দেখে ফেলা নিয়ে বিরোধের জের থেকে হত্যাকান্ডের এই ঘটনা ঘটতে পাওে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

এর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর মোবাইল ফোন পেয়ে বাড়ি বের হয়ে হয়েছিলেন রাজমিস্ত্রির ঠিকাদার এনতাজ আলী পরের দিন শুক্রবার সকালে তার লাশ মেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গ্রামের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন তার স্বজন ও গ্রামবাসি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ