,

নাসিরনগরে কর্মহীন ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম খান পরিবারের সহযোগিতায় ব্যবসায়ী ও যুবলীগ নেতা জহির খানের উদ্যোগে গ্রামের কর্মহীন অসহায় দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আজ রবিবার দুপুরে জেঠাগ্রাম খানবাড়ি প্রাঙ্গণে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে শতাধিক পরিবারকে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু ও সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি যুবলীগ নেতা জহির খান নিজ তহবিল থেকে ২০টি পরিবারকে নগদ ৫‘শ টাকা করে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় গোকর্ণ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীজান মেম্বার,আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ,যুবলীগ নেতা শেখ ফরিদ ও ইদ্রিস চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় যুবলীগ নেতা জহির খান বলেন করোনা ভাইরাসের কারণে সবাই কর্মহীন হয়ে পড়েছে। জাতীয় এই সংকটময় মুহূর্তে আমি আমার সাধ্যমত চেষ্টা করছি সমাজের অসহায়,গরীব ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর জন্য। তাই সরকারের পাশাপাশি যে যার সামর্থ্য অনুযায়ি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা