,

করোনা দুর্যোগেও অর্থনীতিতে নবম অবস্থানে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। করোনায় ওইসব দেশে লকডাউন জারির ফলে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখায় মূলত এই অবস্থা হয়েছে। এতে চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ।

তবে এর মধ্যেও বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে উদীয়মান অর্থনীতির ৬৬টি দেশ নিয়ে একটি তালিকা তৈরি করেছে দ্য ইকোনমিস্ট। ওই তালিকায় শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

চারটি সম্ভাব্য দিক বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এগুলো হলো: জিডিপির শতাংশ হিসেবে সরকারি ঋণ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ এবং রিজার্ভ।

ওই তালিকা অনুযায়ী, সবগুলো সূচক বিবেচনায় বাংলাদেশ শক্তিশালী বা অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে রয়েছে।

কোভিড-১৯ সঙ্কটের মধ্যেও শক্তিশালী অর্থনীতিতে থাকা ১০ দেশের মধ্যে শীর্ষে রয়েছে বতসোয়ানা। তালিকায় এরপরেই রয়েছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, পেরু, রাশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সৌদি আরব, বাংলাদেশ ও চীন। এই তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ১৮, পাকিস্তান ৪৩ এবং শ্রীলঙ্কা ৬১।

মহামারির কারণে সৃষ্ট এই সঙ্কটময় পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর চেয়েও অর্থনীতিতে নিরাপদ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

দ্য ইকোনমিস্ট বলছে, দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী তিন দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান অনেকটাই ভালো।

এই তালিকায় সবার শেষে থাকা বা বর্তমানে অর্থনীতিতে সবচেয়ে ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ দেশ হলো: ভেনেজুয়েলা, লেবানন, জাম্বিয়া, বাহরাইন, অ্যাঙ্গোলা, শ্রীলঙ্কা, তিউনিশিয়া, মঙ্গোলিয়া, ওমান এবং আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু