,

শ্রীলংকা অলআউট ১৩৩ রানে

sa slক্রীড়া ডেস্ক : মাত্র ১৩৩ রানে গুটিয়ে গেল শ্রীলংকার ইনিংস। নির্ধারিত ৫০ ওভার খেলার লক্ষ্যমাত্রায় নেমে ৩৭ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাঙ্গাকার (৪৫)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন থিরামান্নে (৪১)।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তাহির ও ডুমিনি নেন ৩টি উইকেট। ডুমিনি এ ইনিংসে হ্যাট্রিক করেন।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের মধ্যেই দুই ওপেনার কুশাল পেরেরা ও তিলকারত্নে দিলশানের উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৩ রানে সাজঘরে ফেরেন কুশাল পেরেরা (৩)। এরপর স্কোরবোর্ডে আর ১ রান জমা হতেই বিদায় নেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান (০)।

দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন কুমার সাঙ্গাকারার ও লাহিরু থিরিমান্নে। তবে থিরিমান্নেকে ফিরিয়ে তাদের ৬৫ রানের জুটি ভাঙেন ‍স্পিনার ইমরান তাহির। দলীয় ৮১ রানে মাহেলা জয়াবর্ধনেকেও বিদায় করেন তাহির। ৪ রান করা জয়াবর্ধনেকে ডু প্লেসির তালুবন্দি করান এই লেগস্পিনার।

এরপর পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে এগোতে থাকেন সাঙ্গাকারা। কিন্তু দলীয় ১১৪ থেকে ১১৬, মাত্র ২ রানের ব্যবধানে ম্যাথুসসহ আরো ৩ ব্যাটসম্যানকে হারিয়ে মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথমে ম্যাথুসকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন জেপি ডুমিনি। ১৯ রান করা ম্যাথুসকে ডু প্লেসির ক্যাচে পরিণত করেন তিনি। ম্যাথুসের বিদায়ের পর দ্রুতই ডাক খেয়ে ফেরেন তিশারা পেরেরা। তাহিরের বলে রিলে রুশোর হাতে ক্যাচ তুলে দেন তিনি।

দলীয় ১১৬ রানে একই ওভারে পর পর দুই বলে নুয়ান কুলাসেকারা ও অভিষিক্ত থারিন্ডু কৌশলকে বিদায় করে হ্যাটট্রিক পূরুণ করেন ডুমিনি। এক প্রান্ত আগলে রাখা সাঙ্গাকারাও বিদায় নেন দলীয় ১২৭ রানে। মরনে মরকেলের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দেন সাঙ্গাকারা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, ‘এটা একটা বড় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং আমরা স্কোরবোর্ডে রান জমা করতে চাই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ