,

ইউএনও মা হলেন ধানক্ষেতে পাওয়া নবজাতকের

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ধানক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া এক মেয়ে নবজাতকের দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার।

গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজার এলাকায় একটি ধানক্ষেতে ওই নবজাতককে কুড়িয়ে পাওয়া যায়।

ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশিদ জানান, কবিরুল ইসলাম নামে এক যুবক ধানক্ষেতে গিয়ে জীবিত অবস্থায় ওই নবজাতককে দেখতে পান। সেখান থেকে নবজাতককে নিয়ে তার কাছে নিয়ে আসেন।

ইউপি সদস্য আরও জানান, তাৎক্ষণিক বিষয়টি উপজেলা ইউএনও নাজমুন নাহারকে অবহিত করেন।

এ বিষয়ে ইউএনও নাজমুন নাহার জানান, নবজাতক উদ্ধারের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই নবজাতককে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পর নবজাতককে নিজের কাছে নিয়ে আসেন।

বৈধ অভিভাবক না পাওয়া গেলে তিনি মা হিসেবে নবজাতক মেয়েটিকে নিজের সন্তান হিসেবে বড় করবেন বলেও জানান ইউএনও।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা