সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিম ফিরে আসায় ট্রাম্পের উচ্ছ্বাস

news-image

অনলাইন ডেস্ক : সকল ধোয়াশা কাটিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সুস্থভাবে জনসম্মুখে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শনিবার এক টুইট বার্তায় নিজের খুশির কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কিম জং-উনের প্রকাশিত ছবি দিয়ে ওই টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘তিনি সুস্থভাবে ফিরে আসায় আমি খুশি।’

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে মৃত্যুর গুঞ্জন শুরু হওয়ার ২০ দিন পর গত শুক্রবার প্রথমবার জনসম্মুখে দেখা যায় তাকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দাবি করেছে- গত শুক্রবার কিম জং-উন ফিতা কেটে দেশটির সানচন ফসফ্যাটিক সার কারখানা উদ্বোধন করেন। এ সময় তার বোন কিম ইয়ো জংসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। উনের ফিতা কাটার একটি ছবিও প্রকাশ করেছে কেসিএনএ।

এই ছবি দিয়েই টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিমের এই ছবির সত্যতা নিশ্চিতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

হোয়াইট হাউসের এক উচ্চপদস্ত কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, তারা একাধিক গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে বিগত ২৪ ঘণ্টায় কেসিএনএতে প্রকাশিত ছবিগুলো সত্য।

এছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা মুন চাং সিএনএনকে জানিয়েছে, কিম জং-উন বেঁচে আছেন এবং সুস্থ আছে।

সর্বশেষ ১২ এপ্রিল জনসম্মুখে দেখা গিয়েছিল কিম জং-উনকে। এরপর থেকে শারীরিক অসুস্থতায় তিনি আর জনসম্মুখে আসেননি। এমনকি তার পিতামহ কিম সুং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই নেতা। অথচ এ দিবসটিকে দেশটির অন্যতম জাতীয় উৎসব হিসেবে মনে করা হয়।

আর এরপরই কিম জং-উন মারা গেছেন বলে ‘খবর’ ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিম জং-উনের ‘মৃতদেহের’ ছবিও ভাইরাল হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী