,

১০ হাজার বন্দি মুক্তি দিলো ফিলিপাইন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে কয়েদিতে ঠাসা কারাগারগুলো থেকে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিপাইন সরকার।

দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারপতির বরাত দিয়ে শনিবার (০২ মে) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

গত ১৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে এসব বন্দিদের মুক্তি দেওয়া হয়।

বন্দিতে ঠাসা ফিলিপাইনের বিভিন কারাগারে কয়েদি ও কারারক্ষীদের শরীরে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্দি মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সহযোগী বিচারপতি মারিও ভিক্টোরি লিওনেন সাংবাদিকদের বলেন, দেশের কারাগারগুলোতে বন্দিদের ঘিঞ্জিদশার বিষয়ে আমরা খুব ভালোভাবেই অবগত। তিনি ৯ হাজার ৭৩১ বন্দিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

জামিন শুনানির খরচ চালাতে অক্ষম এসব বন্দিদের মুক্তি দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান লিওনেন। মুক্তির নির্দেশ পাওয়া এসব বন্দিদের মধ্যে ছয় মাস বা তার কম সময় সাজাপ্রাপ্তরাও রয়েছেন। রয়েছেন বয়স্করাও।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, এশিয়ার দেশটিতে প্রায় ৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ছয় শতাধিক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা