,

ঢাকা মেডিকেলে কোভিড চিকিৎসা শুরু

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শুরু হয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগীদের চিকিৎসা সেবা।

শনিবার (২ মে) দুপুর ১২টার পর ভর্তি কার্যক্রম শুরু হয়। হাসপাতালটিতে একসাথে ২০০ রোগী চিকিৎসা নিতে পারবেন। যেসব ডাক্তার ও নার্স, চিকিৎসা সেবা দেবেন, তাদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, কোভিড-১৯ এর রোগীদের চিকিৎসা চ্যালেঞ্জ হলেও সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা।

জরুরি বিভাগের ৬ তলা ভবনের বার্ন ইউনিটটিতে স্থাপিত আইসিইউ ও আইসোলেশন ইউনিটে চলবে চিকিৎসা সেবা। এখানে ডায়ালাইসিস ও অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বক্ষণিক থাকবে বিশেষজ্ঞ টিম।

ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, যারা কোভিড সাসপেক্ট তাদের রেখে চিকিৎসা সেবা দেয়া হবে। তারপর যদি পরীক্ষায় কোভিড শনাক্ত হয় তাকেও আমরা চিকিৎসা দেব।

একসঙ্গে সাড়ে চার হাজার জনের জন্য অক্সিজেন কেন্দ্রীয়ভাবে সাপ্লাইয়ের সক্ষমতা আর প্রয়োজনীয় ভেন্টিলেটর সাপোর্ট থাকার কথা জানান হাসপাতাল পরিচালক।

তিনি বলেন, এ হাসপাতালে সব ব্যবস্থা আছে। যতই ঝুঁকি থাকুক না কেন আমরা সেগুলো মাথায় নিয়ে সম্মিলিতভাবে কাজ করে এগিয়ে যাবো।

অল্প কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় ধাপে আরও শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়ার প্রস্তুতিও শেষ পর্যায়ে হাসপাতালটির। শিগগিরই হাসপাতালের মেডিসিন ব্লক ভবনে চালু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় কোভিড ইউনিট। এমন উদ্যোগ করোনার বিরুদ্ধে চলমান লড়াইয়ে আশা জাগাবে বলে মত স্বাস্থ্য সংশ্লিষ্টদের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা