বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় মেয়ের নাম জানালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : রমজানের প্রথম রোজার দিন ভোরে (২৪ এপ্রিল, শুক্রবার) সাকিব আল হাসান দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন। যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোলজুড়ে দ্বিতীয় সন্তান আসে। বাবা হওয়ার প্রায় আট দিন পর দ্বিতীয় কন্যার নাম রাখেন।

সাকিব-শিশিরের কোলজুড়ে আসা দ্বিতীয় কন্যার নাম রাখা হয় ইরাম হাসান। আররি ইরাম শব্দের অর্থ জান্নাত।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ সময় বিকেলে তিনি দ্বিতীয় কন্যার নাম-জিন্মতারিখ সংবলিত একটি কার্ডের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে এই নামের ব্যাখ্যাও দেন সাকিব।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গত ২৪ এপ্রিল, রমজানের প্রথম দিন, শুক্রবার ভোরে, আমরা আল্লাহ তায়ালার দয়ায় আরেক কন্যাসন্তান লাভ করেছি। তার নাম আমরা রেখেছি ইরাম হাসান। এই নামের অর্থ জান্নাত। কারণ ও সত্যিই জান্নাতের একটা টুকরো। আলহামদুলিল্লাহ্।’

এর আগে গত ৭ এপ্রিল ফেসবুকে কন্যা আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করেন অনাগত সন্তানের কথা জানিয়েছিলেন সাকিব। এই ছবিতে একটি টি-শার্ট হাতে পোজ দেন আলাইনা। টি-শার্টে লেখা ‘ওয়েলকাম হোম’, আর ক্যাপশনে লেখা ‘বিগ সিস্টারহুড’। ওইদিন একই ছবি এবং একই ক্যাপশন দিয়ে পোস্ট করেন সাকিবপত্নী উম্মে আহেমদ শিশির।

সাকিব-শিশির বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের ১২ ডিসেম্বর। ‘১২-১২-১২’ তারিখ থেকে দুজন একই ছাদের নিচে বসবাস শুরু করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা।

সাকিব পরিবার এখন যুক্তরাষ্ট্রে আছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন বিশ্ব সাস্থ্য সংস্থার বিধি মোতাবেক সেলফ কোয়ারেন্টিনে ছিলেন ১৪ দিন। তার পর পরিবারের সঙ্গে দেখা করেন সাকিব।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল