করোনা রোগীর ৮৩ ভাগ ঢাকার

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের ৮৩ শতাংশই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে মোট ৮ হাজার ৭৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়।

শনিবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, দুই-একজন আমাদের কাছে জানতে চেয়েছিল যে বিভাগের অবস্থা কী? এখন পর্যন্ত আমরা বলছি ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ শনাক্ত হয়েছে। যেটার শতকরা হার হলো, এটা ১ মে’র রিপোর্ট অনুযায়ী ৮৩ দশমিক ০৭ ভাগ; যারা শনাক্ত হয়েছেন তারা ঢাকা বিভাগের। ৪ দশমিক ৬ ভাগ চট্টগ্রাম বিভাগে; ১ দশমিক ৫৭ ভাগ সিলেট বিভাগে; ১ দশমিক ৮০ ভাগ রংপুর বিভাগে; ২ দশমিক ২০ ভাগ খুলনা বিভাগে; ৩ দশমিক ৭১ ভাগ ময়মনসিংহ বিভাগে; বরিশাল বিভাগে ১ দশমিক ৬৯ ভাগ এবং রাজশাহী বিভাগে ১ দশমিক ৫৩ ভাগ।’

তিনি জানান, বিভিন্ন বিভাগে নমুনা পরীক্ষা করেই করোনা শনাক্তের এ হার পাওয়া গেছে।

দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ১৯৩টি, যা গত দিনের তুলনায় ৩ দশমিক ৯৪ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৮২৭টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৫২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৯০ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫ জন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং তারা সবাই ঢাকার অধিবাসী। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ