,

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত-১২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে । এ ঘটনা ঘটে আজ শুক্রবার উপজেলার কুমেদপুর রতেœশাপুর গ্রামে ।

পুলিশ ও গ্রামবাসী জানায়, উক্ত গ্রামের এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফজাল হোসেন, দুদু মিয়া, ও লুৎফর রহমানের মধ্যে রিরোধ চলে আসছে । আজ শুক্রবার সকালে লুৎফর রহমান পক্ষ উক্ত জমির ধান কেটে নিয়ে আসার সময় প্রতিপক্ষ আফজালের লোকজন লাঠি ও দেশীয় ধারালো নিয়ে লুৎফর পক্ষের লোজনের উপর হামলা করে ।

এতে চাপাবাড়ী নয়াপাড়া গ্রামের মৃত্যু ছফের আলীর ছেলে ইদ্রিস আলী (৬৫) গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায় । এ ছাড়া হামলায় আরও গুরুতর আহত ইলিয়াস, চান মিয়া, লুৎফর সহ ১২ জনের মধ্যে ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর আলম বলেন, আজ শুক্রবার বিকালে নিহত ইদ্রিস আলীর রাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি । জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর