,

প্রাইভেসি মামলার প্রথম ধাপে মেগানের হার

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের রাজবধূর খেতাব ছেড়ে স্বামীকে নিয়ে ভিনদেশে বসবাস করা মেগান মার্কেল মেইল অন সানডের বিরুদ্ধে করা সেই বহুল আলোচিত মামলায় হেরে গেছেন। শুক্রবারের ঘোষিত রায়ে হাইকোর্টের বিচারক ওয়ার্বি বলেছেন, মেগানের অভিযোগগুলো আইনি ধারার সঙ্গে বেমানান।

যুক্তরাজ্যের গণমাধ্যম জানিয়েছে, প্রথম ধাপের এই রায় দিয়ে বিচারক আদালত মুলতবি ঘোষণা করেন। এই মামলায় মেগানের বিপক্ষে অবস্থান নেন তার বাবা থমাস মার্কেল। যার সঙ্গে অনেক আগেই তার সম্পর্ক ‘শেষ’ হয়ে গেছে।

থমাস মার্কেলকে ২০১৮ সালের আগস্টে মেগান একটি চিঠি লেখেন। ওই বছর ফেব্রুয়ারিতে সেই চিঠি মেইল অন সানডে এবং তাদের সহযোগী সংবাদমাধ্যম মেইলঅনলাইনে প্রকাশিত হয়। সেখানে মেয়ে-বাবার ঝগড়ার বিষয়টি ফুটে ওঠে।

ব্যক্তিগত তথ্য প্রকাশ করার অভিযোগ এনে মেগান ইংল্যান্ডের আদালতে মামলা করেন।

মেগানের তিনটি অভিযোগ আমলে না নিয়ে শুক্রবার বিচারক রায়ে বলেন, ‘সাধারণ মানুষের আগ্রহ বিবেচনায় প্রকাশক সংবাদগুলো প্রকাশের যে যুক্তি দেখিয়েছেন সেটি যথাযথ।’

‘এই মামলায় যে অভিযোগে প্রকাশককে আক্রমণ করা হয়েছে, তা আইনের সঙ্গে খাপ খায় না।’

মামলার প্রথম শুনানি হয় গত সপ্তাহে। করোনার কারণে মেগান এবং তার স্বামী প্রিন্স হ্যারি লস অ্যাঞ্জেলেসে বসে সেটি শোনেন।

বামা থমাস মার্কেলের সঙ্গে মেগানের মূলত হ্যারিকে বিয়ে করা নিয়ে ঝামেলা শুরু হয়।

মেগানের বিয়ের দিন তার বাবা মেয়েকে মেসেজে বলেন তিনি বিয়েতে যেতে পারবেন না। হার্ট সার্জারির জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে।

এটি দেখার পর মেগান বাবার স্বাস্থ্যের খোঁজ নেননি। এরপর আবার চিঠি লিখে বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

চলতি বছর জানুয়ারিতে থমাস গণমাধ্যমকে জানান, তিনি নিজেই মেসেজগুলো সাংবাদিককে দিয়েছিলেন। এ সংক্রান্ত কিছু কাগজপত্রও তখন আদালতে জমা দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর