সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই ফিরছে মানুষ

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের দেশেও ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। জরুরি সেবার বাইরে মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারও থেমে নেই পোশাক শ্রমিকদের জীবন। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই ঘর থেকে বের হতে হয়েছে তাদেরকে।

সাধারণ ছুটি ঘোষণার পর গণপরিবহন বন্ধ থাকায় যেভাবে সারা দেশের শ্রমিকরা গ্রামে ফিরেছিলেন, কারখানা খোলার সঙ্গে সঙ্গে একই ভাবে তারা ঢাকায় ফিরতে শুরু করেছেন। ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকার যেসব নির্দেশনা দিয়েছেন তার কোনোটাই মানা হয়নি এসব শ্রমিকদের গ্রামে যাওয়া এবং শহরে ফেরার সময়।

কারখানা খোলার ঘোষণার পর থেকে কর্মস্থলে পৌঁছানোর জন্য ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পোশাক শ্রমিকদের ঢল নামে। বৈরী আবহাওয়া আর পথে পথে পুলিশের বাঁধা পেরিয়ে তাদেরকে কর্মস্থলের উদ্দেশ্যে ছুটতে দেখা যায়। জীবিকার কাছে হার মেনেছে করোনাভাইরাসের ভয়।

গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন শামীম হোসেন। স্ত্রী সন্তান নিয়ে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে ফেরা কতটা জরুরি জানতে চাইলে তিনি বলেন, অফিস থেকে ফোন দিয়েছে। শনিবার থেকে অফিস করতে হবে। গাজীপুর অনেক ঝুঁকিপূর্ণ এলাকা বলার পরে জানানো হয়েছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চাকরি করলে আসতে হবে। কিছুই করার নেই জীবনের ঝুঁকি নিয়েই পেটের তাগিদে যেতেই হচ্ছে।

শুক্রবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও যাত্রীদের চাপ কমেনি দৌলতদিয়া ঘাটে। বৃষ্টি উপেক্ষা করেই শ্রমিকরা ছুটছেন কর্মস্থলের উদ্দেশ্যে। বুধবার থেকে দৌলতদিয়া ঘাটে পোশাক শ্রমিকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, জরুরি পণ্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স পারাপারে তিনটি ইউটিলিটি ও দুটি রো রো ফেরি চালু রাখা হয়েছে। তবে পোশাক কারখানার শ্রমিকদের কারণে শুধু যাত্রী নিয়েই নদী পাড়ি দিয়েছে বেশ কয়েকটি ফেরি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত হাসান শিপলু বলেন, সরকার গণ পরিবহন বন্ধ রেখেছে। তারপরও পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে বিভিন্ন উপায়ে ঘাটে এসেছে। মানবিক কারণে তাদের নদী পার করে দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী