বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট রেটিংয়ে আফগানিস্তান থেকে পিছিয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স আশাব্যঞ্জক হলেও টেস্ট পারফরম্যান্সে বরাবরই হতাশ বাংলাদেশ ক্রিকেট দল। এটির প্রভাব ফেলেছে সর্বশেষ আইসিসি র‍্যাংকিংয়েও। অল্প সময় ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি অবশেষে টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা না পেলেও টাইগারদের চেয়ে রেটিং পয়েন্টে বেশি তাদের।

২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জিতেছে দুইটিতে। একটি আবার বাংলাদেশের বিপক্ষেই। এ দুই জয়ের কল্যাণেই তারা পেয়ে গেছে ৫৭ রেটিং পয়েন্ট। অন্যদিকে প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৫৫, অবস্থান নবম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র‍্যাংকিং বা রেটিংয়ে কোন উন্নতি হয়নি বাংলাদেশ দলের।

ওয়ানডেতে নিজেদের সপ্তম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পার্থক্য কমে হয়েছে তিন। বাংলাদেশের রেটিং ৮৮ এবং শ্রীলঙ্কার ৮৫।

অন্যদিকে টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে ২২৯ রেটিং তাদের। মাত্র ১ বেশি রেটিং নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এছাড়া নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিংও ২২৯ এবং দশম অবস্থানে থাকা আফগানিস্তানের ঝুলিতে রয়েছে ২২৮ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল