,

করোনার মধ্যেই শ্রীপুরে কারখানায় ভয়াবহ আগুন

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ভিয়েলা টেক্স লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে ২টায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিস-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল আলীম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই কারখানার তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাজীপুর থেকে দুইটি, কালীগঞ্জ দুইটি, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসসহ মোট ৭টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।

ভিয়েলা টেক্স কারখানা-১ এর প্রশাসনিক ব্যবস্থাপক কামরুল হাসান জানান, দুপুরের দিকে গুদাম ঘরের ওপর দিয়ে ধোয়া বের হতে দেখে আগুন লাগার খবর জানতে পান।

স্থানীয় লোকজন জানান, আগুনের খবর পেয়ে তারা কারখানার প্রধান গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা