সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে : বিশ্বব্যাংক

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব দারিদ্র্য দমনে যে অগ্রগতি হয়েছে তা আবারো পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। খবর- ভয়েজ অব আমেরিকা

বিশ্ব ব্যাংক আরো বলেছে, মহামারীর কারণে সারা বিশ্বে কয়েক লক্ষ মানুষ চাকরি হারিয়েছে, এর ফলে বৈশ্বিক দারিদ্র্যের হার ১৯৮৮ পর প্রথমবারের মতো বৃদ্ধি পাবে।

বিশ্বব্যাংক বলেছে, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, বিশেষ করে সাব সাহারান আফ্রিকায়, যেখানে মহাদেশের প্রায় অর্ধেক মানুষ চাকরি হারিয়েছে।

বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক মন্দা সম্ভবত চল্লিশ বছরে ঐ অঞ্চলে সবচেয়ে খারাপ হবে। জাতিসংঘের অনুমান বিশ্বের জনসংখ্যার আট শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ কোটি মানুষ বছরের শেষ নাগাদ দারিদ্র সীমার নিচে চলে যেতে বাধ্য হবে।

জাতিসংঘ বলেছে, সবচেয়ে বেশি ঝুঁকির জনগোষ্ঠীর জন্য নয় হাজার কোটি ডলার মানবিক সাহায্যের প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী