শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন,খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩টি উনিয়নের উম্মুক্ত পদ্ধতিতে ওই বাছাই অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১ হাজার ১১৩ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ২২২৫ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে লটারির মাধমে বাছাই পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(খাদ্য) মোঃ সোলাইমান মিয়া।এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিম্ময় কর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প