,

মিশিগানের স্টেটহাউসে ঢুকে অস্ত্র হাতে লকডাউন বিরোধী বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী বিক্ষোভ দিন দিন চরম আকার ধারণ করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মিশিগান রাজ্যে অস্ত্র হাতে লকডাউন বিরোধী বিক্ষোভকারীরা ঢুকে পড়েন স্টেটহাউসে (রাজ্য কংগ্রেস)। তাদের দাবি, শিগগির তুলে নিতে হবে লকডাউন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকেই শত শত বিক্ষোভকারী মিশিগান রাজ্যের রাজধানী ল্যানসিংয়ে স্টেটহাউসের সামনে জড়ো হতে থাকেন। মিলিশিয়া গোষ্ঠীর অনেক সদস্য অস্ত্র হাতে সে বিক্ষোভে যোগ দেন। হাতে অস্ত্র থাকলেও বেশিরভাগ বিক্ষোভকারীর মুখে ছিল না মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রাখার ধার ধারেননি কেউ।

চাপের মুখে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে স্টেটহাউসে ঢুকতে দেয়। এ সময় তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়।

মিশিগানের ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমার লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত। ৩০ এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর পরই বিক্ষোভকারীরা স্টেটহাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে মিশিগান অন্যতম। শুধু এই রাজ্যটিতেই প্রায় চার হাজার মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার।

বৃহস্পতিবারের বিক্ষোভটি আয়োজন করে মিশিগান ইউনাইটেড ফর লিবার্টি। তাদের মূল স্লোগান ছিল, ‘আমেরিকার দেশপ্রেমিকদের শোভাযাত্রা’। ১ মের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোরালো দাবি ছিল তাদের কণ্ঠে।

মিশিগানের স্টেটহাউসে অস্ত্র হাতে ঢোকা বৈধ। তবে কয়েকজন অস্ত্রধারী বিক্ষোভকারী স্টেটহাউসের চেম্বারের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয়ে পুলিশ। এ সময় স্টেটহাউসের বাইরে শত শত বিক্ষোভকারী অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে।

গত ১৫ এপ্রিল মিশিগানে একটি বড় লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছিল। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের বিক্ষোভটি সেই বিক্ষোভের চেয়েও বড় ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা